ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ঝালকাঠির রাজাপুরে ১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ১শ পিস ইয়াবাসহ পেশাদার দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত (১৬ এপ্রিল) বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নৈকাঠি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ইন্দ্রপাশা এলাকার রফিকুল ইসলাম ওরফে রতন গাজীর পুত্র তরিকুল ইসলাম (৩০) ও জগইরহাট এলাকার আ. আউয়াল হাওলাদারের পুত্র আরিফ হোসেন হাওলাদার (৩৮)। অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় মক্কা-মদিনা স্পেশাল বেকারীর সামনে থেকে তরিকুল ও আরিফকে আটক করা হয়। এসময় তরিকুলের কাছ থেকে ৮০পিস ও আরিফের কাছ থেকে ২০পিস, মোট ১শ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির রাজাপুরে ১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:২৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫