ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

গজারিয়া পৃথক স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ দুলাল সরকার জেল
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা তিতাসগ্যাস এর বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থানে তিনটি চুনা কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানা তিনটিতে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানিয়েছে সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এবং ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ বলেন, গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত হয় এমন বেশ কিছু ঢালাই লোহা এবং চুনা কারখানা রয়েছে। এসব কারখানার ব্যাপারে খবর পাওয়ার পরপরই আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আজকে আনারপুরা এবং ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হলো।

মামুন শরীফ আরো বলেন, অবৈধ চূনা কারখানায় ভাড়া দেওয়া জমি মালিকদের কে আইনের আওতায় আনা হবে এমন কার্যক্রম চলছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে আমরা ভবেরচর ইউনিয়নের আনারপুরা এবং ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারাখানার তিনটির সব স্থাপনা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছি। কারখানার তিনটিতে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার বেশি গ্যাস ব্যবহার করা হতো।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শাহ আলম রনি, উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গজারিয়া পৃথক স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫