ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

চট্টগ্রাম সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, জব্দ ১০টি এক্সক্যাভেটরের ব্যাটারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি ও পাঠানিপুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।

অভিযানে সহায়তা করেন সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. পারভেজ এবং সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত।

অভিযান চলাকালে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা এক্সক্যাভেটর ফেলে পালিয়ে যায়। পরে ১০টি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করে যন্ত্রগুলো বিকল করে দেওয়া হয়।

উল্লেখ্য, কৃষিজমির টপসয়েল কাটার ফলে জমির উর্বরতা হ্রাস পায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যা কৃষির জন্য মারাত্মক হুমকি তৈরি করে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, জব্দ ১০টি এক্সক্যাভেটরের ব্যাটারি

আপডেট সময় : ০১:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫