ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ধামরাইয়ে কৃষি জমিতে মাটি কাটায় ৬ ভেক্যু জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: সাইদুর রহমান (রুবেল মোল্লা) :

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে বিনা অনুমতিতে এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে তিন ফসলি কৃষি জমির মাটি কাটায় ৬ টি খনন যন্ত্র (ভেক্যু) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।

জানা যায়, উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকায় প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমিতে ভেক্যু দিয়ে প্রায় ১৫ একর জায়গা জুড়ে মাটি কাটছিল ইট ভাটায় মাটি সরবরাহ করা জন্য। এসময় এলাকায় অভিযান চালিয়ে ৬ ভেক্যু জব্দ করেন। এর আগেও বিভিন্ন এলাকায় অভিযান ১০ টির মতো ভেক্যু জব্দ করা হয়েছিল। তখন জরিমানার আওতায় এনে জব্দকৃত ভেক্যু পরে ছেড়ে দেয়া হয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, ফসলি জমির মাটি কাটায় মাদারপুর এলাকা থেকে ৬টি এস্ককেভেটর (ভেক্যু) জব্দ করা হয়েছে। কৃষি জমি সুরক্ষা করতে নিয়মিত আমাদের এই অভিযান চলবে। সেই সাথে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন জব্দকৃত ভেক্যু বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধামরাইয়ে কৃষি জমিতে মাটি কাটায় ৬ ভেক্যু জব্দ

আপডেট সময় : ০৫:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫