ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব

বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এর আওতায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৬৪ জেলায় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ষষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা বরগুনায় অনুষ্ঠিত হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেলায় মোট ৪৯৪ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের অংশ হিসেবে আজ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আগামী ৭ মার্চ ভাইভা পরীক্ষার মাধ্যমে ৭৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। এছাড়া অপেক্ষমাণ তালিকায় আরও ৫০ জনকে রাখা হবে।

লিখিত পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ ওমর ফারুক। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার উপপরিচালক মো. জাকির হোসেন, সহকারী পরিচালক মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. বরগুনা শাখার কো-অর্ডিনেটর, প্রশিক্ষক ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, দেশের তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এই বিনামূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা অনলাইনে কাজ করে আয় করার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬