শতবর্ষী বটগাছ কে-টে ফেলায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী প্রতিবাদে সরব স্থানীয়রা, গোলচত্বরের দাবি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নিবেন উপজেলা নির্বাহী অফিসার
- আপডেট সময় : ০৬:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালি বাজারে শত বছরের ঐতিহ্যবাহী একটি বটগাছ কে-টে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটন নামের এক স্কুল শিক্ষক বাজারের ঐতিহ্যবাহী বটগাছটি কে*টে ফেলেন। বিষয়টি স্থানীয় জনগণ জনপ্রতিনিধি ও বিএনপি নেতাদের নজরে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তিনি জানান, আগামীকাল ঘটনাস্থলে এসে বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে স্থানীয় জনগণের দাবি, যেখানে বটগাছটি ছিল সেখানে থাকা ডিসি আর (ডিসি আরের) ঘরটি ভেঙে একটি গোলচত্বর নির্মাণ করা হোক, যাতে বাজারের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং জায়গাটি সবার জন্য উন্মুক্ত থাকে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে এখনও আলোচনা ও ক্ষোভ বিরাজ করছে।










