ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

নূরুল ইসলাম মণিকে বেতাগীবাসী মন্ত্রী হিসেবে দেখতে চায়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণিকে নবগঠিত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে দেখতে চান বেতাগী উপজেলাবাসী।

জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় নেতা ও সাধারণ ভোটাররা মনে করেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। নূরুল ইসলাম মণি অষ্টম জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নূরুল ইসলাম মণি দেশের ইতিহাসে প্রথম তরুণ বয়সে ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯১, ২০০১ ও ২০২৬ সালে পুনরায় নির্বাচিত হয়ে এলাকায় শক্ত রাজনৈতিক অবস্থান তৈরি করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তাকে দক্ষিণাঞ্চলের একজন কারিশমাটিক নেতা হিসেবে পরিচিত করেছে।

বরগুনাবাসীর প্রত্যাশা, সমুদ্র উপকূলভিত্তিক সম্ভাবনা কাজে লাগিয়ে ‘ব্লু ইকোনমি’ কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে হাজারো বেকারের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পেলে বিষখালী নদীর বেতাগী-কচুয়া পয়েন্টে ব্রিজ নির্মাণ, বরগুনার অবকাঠামো, শিল্পায়ন ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

নূরুল ইসলাম মণির প্রধান নির্বাচন সমন্বয়কারী মোঃ রুহুল আমিন জানিয়েছেন, দলের নীতি-নির্ধারণী পর্যায়ে তাঁকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয় জোর আলোচনা চলছে। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, তিনি নৌপরিবহন, পানি সম্পদ, স্বরাষ্ট্র অথবা গৃহায়ণ ও গণপূর্তের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন।

নূরুল ইসলাম মণির বেতাগী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম নুরুল ইসলাম পান্না বলেন, নূরুল ইসলাম মণিকে মন্ত্রী হিসেবে দেখার জন্য আমরা বেতাগী উপজেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ৮২,০০৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ সুলতান আহমদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপকূলীয় অঞ্চলের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে মিথ্যা দুর্নীতি মামলা ও হামলার শিকার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নূরুল ইসলাম মণিকে বেতাগীবাসী মন্ত্রী হিসেবে দেখতে চায়

আপডেট সময় : ০৩:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬