ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের পক্ষে উপজেলা যুবদলের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাহিদ হোসেন,স্টাফ রিপোর্টার,দিঘলিয়া-খুলনা
  • আপডেট সময় : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণাকে বেগবান করতে দিঘলিয়া উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথকভাবে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে বারাকপুর ইউনিয়নে উপজেলা যুবদলের সদস্য যুবনেতা মোঃ সোহাগ বিশ্বাস এবং বিএনপি নেতা আসলাম মল্লিকের নেতৃত্বে দুপুর চারটা থেকে শুরু করে রাত অবধি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়। অন্যদিকে নন্দন প্রতাব গ্রামে বারাকপুর ইউনিয়ন যুবদল আঃ আলিম এবং শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে।

একই দিনে গাজীরহাট ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট তুলে দেওয়া হয়। এছাড়া যুবনেতা সোহেল জাফর মইনের নেতৃত্বে দেয়াড়া গ্রামের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মাঝে গণসংযোগ লিফলেট বিতরণ ও দোয়া প্রার্থনা করা হয়। অন্যদিকে সেনহাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওয়াফিউজামান শুভ, লিটন হোসেন, ইব্রাহিম, মফিজুর রহমান মনির,আমির হোসেন মো: ইদ্রিস সরদার, ইউনুস মিয়াজি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলালকে বিজয়ী করা সময়ের দাবি। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে নির্বাচনী মাঠকে সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের পক্ষে উপজেলা যুবদলের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬