ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

বেতাগীতে নৌবাহিনীর ঝটিকা অভিযান, নিয়ামতি বাজার থেকে গাঁজা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগী উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ঝটিকা অভিযানে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট কতৃক বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। অভিযানে নান্টু হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, একটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতাগীতে নৌবাহিনীর ঝটিকা অভিযান, নিয়ামতি বাজার থেকে গাঁজা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬