ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

রাবি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৭ম খুলনার রাফিদ

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য শাখা (ইউনিট-বি) থেকে মেধা তালিকায় ৭ম স্থান অধিকার করেছেন খুলনার মেধাবী ছাত্র রাফিদ হাসান। প্রকাশিত ফলাফল অনুযায়ী, রোল নম্বর ২৫১১৬৫৮৮ নিয়ে রাফিদ ৮২.২৫ স্কোর অর্জন করেছেন। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান পলাশ ও লিজা সুলতানার সন্তান।

রাফিদ হাসান তার শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের ছাপ রেখেছেন। তিনি দীঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে এবং বি এল কলেজ থেকে এইচএসসিতে বাণিজ্য বিভাগ থেকে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জনের পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন। এর আগে তিনি তৃতীয় ও পঞ্চম শ্রেণিতেও বৃত্তি পেয়েছিলেন।উল্লেখ্য করোনার কারণে জেএসসি পরীক্ষা হয়নি।

রাফিদ হাসানের এই অসাধারণ অর্জন তাকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আইবিএ-তে (IBA) পড়ার সুযোগ করে দিয়েছে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২০টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০টি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫০টি মিলিয়ে স্নাতক পর্যায়ে মোট ২২০টি আসন রয়েছে। তীব্র প্রতিযোগিতামূলক এই ভর্তি যুদ্ধে রাফিদের এই বিজয় তার পরিবার ও বারাকপুর গ্রামবাসীর জন্য বয়ে এনেছে এক বিশাল গৌরবময় জীবনের আনন্দে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাবি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৭ম খুলনার রাফিদ

আপডেট সময় : ১১:০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬