ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে জাকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী-২৬) সকালে চারুপীঠ একাডেমির কার্যালয়ে পূজারম্ভ, হাতেখড়ি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন হয়। চারুপীঠ একাডেমির সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক স্বর্ণা অধিকারী ও সদস্য সচিব গোধূলী সেনের নেতৃত্বে এ পূজা অনুষ্ঠিত হয়৷ পূজায় পুরোহিত ছিলেন, শিক্ষক অজিত মুখার্জি। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, চারুপীঠের সভাপতি সহকারি অধ্যাপক তাপস মজুমদার-সহ চারুপীঠ শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়ন, পৌরসভা, মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি ইউনিয়ন-সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মন্দিরে, বাসাবাড়ীতে, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা অনু্ষ্ঠিত হয়েছে। বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা শুক্রবার দিনভর অনু্ষ্ঠিত হয়েছে। ধর্ম বিশ্বাসীদর অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্ম বিশ্বাসীদের ঘরে ঘরে পুজিত হন দেবী সরস্বতী।কেশবপুরে চারুপীঠ একাডেমিতে শ্রী শ্রী সরস্বতী পূজার পূরোহিত অজিত মুখার্জি জানান, সনাতন ধর্মাবলম্বীদের মতে- সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতিক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠার্থী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে “সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে/ বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোস্তুতে”। এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রনতি জানান ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন

আপডেট সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬