সংবাদ শিরোনাম ::
কচুয়া লাড়িপারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ
বাগেরহাট প্রতিনিধি : মো:মুন্না শেখ
- আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়া উপজেলার লাড়িপারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চান্দের খোলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের ক্যালেন্ডার বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়েছে।
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মহিউদ্দিন শেখ স্থানীয় ভোটারদের হাতে ক্যালেন্ডার তুলে দেন এবং ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি বলেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে ধানের শীষের কোনো বিকল্প নেই।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









