ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মুক্তাগাছায় অভিভাবক সমাবেশে বিভাগীয় কমিশনার

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০১:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্ধুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় স্থানীয় নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মিজ্ ফারাহ্ শাম্মী (এন ডি সি) , বিভাগীয় কমিশনার , ময়মনসিংহ। স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কাজী জিয়াউল বাসেত,অতিরিক্ত বিভাগীয় কমিশনার , ময়মনসিংহ , উম্মে হাবিবা লীরা , অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ময়মনসিংহ , লুবনা আহমেদ লুনা , সহকারী কমিশনার (ভূমি) মুক্তাগাছা , রাজিবুল করিম,উপজেলা নির্বাচন অফিসার,মুক্তাগাছা ও মোহাম্মদ লুৎফুর রহমান, অফিসার ইনচার্জ , মুক্তাগাছা থানা। কালামে পাক থেকে তেলাওয়াত , গীতা পাঠ ও যৌথভাবে আঁখি কুন্ডু ও তৃপ্তি রানী দাস এর সঞ্চালনার মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ দে। স্থানীয় ভোটার নর-নারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উজ্জীবিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফারাহ্ শাম্মী জনগণ-সরকারি কর্মকর্তা-শিক্ষা প্রতিষ্ঠান-সাম্প্রদায়িক সম্প্রীতির সমন্বিত উদ্যোগে প্রতিষ্ঠিত রাস্ট্র তথা গণতন্ত্রের ভারসাম্যের উপর গুরুত্বারোপ করে বলেন,গত ১৭ বছরে ক্ষমতাসীন গোষ্ঠীর কারণে বিচার ব্যবস্থা,নারী-পুরুষ, ধনী-নির্ধন,যোগ্য অনুযায়ী সরকারি নিয়োগ, সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিতসহ রাষ্ট্রীয় মৌলিক অধিকার মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ঐতিহাসিক জুলাই বিপ্লবের সৃষ্টি হয়েছে বিধায় এই বৈষম্য নিরসনে আসন্ন গণভোটে ‘হাঁ’ কে সমর্থন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার, অফিসার ইনচার্জ,অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব,আচরণবিধি,সঠিক সময়ে ভোটার উপস্থিতি,প্রবাসী ও পোস্টাল ব্যালটের আইনি প্রক্রিয়াসহ আচরণবিধির উপর গুরুত্বারোপ করেন। সভাপতির সমাপনী বক্তব্য ও প্রশ্নোত্তর পরবর্তী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে। এসময় সকল উপস্থিতিসহ অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। আয়োজন শেষে বিভাগীয় কমিশনার সফরসঙ্গীদের নিয়ে হাজার বছরের ঐতিহ্য পুরাকীর্তি তথা জমিদার বাড়ি পরিদর্শন করেন। এর আগে স্থানীয় পুলিশ প্রশাসনের একটি চৌকস টীম তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তাগাছায় অভিভাবক সমাবেশে বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০১:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬