মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে গনভোট ও ভোটার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সর্ব পশ্চিমের ইউনিয়ন পরিষদ, যা একসময়ের স্থানীয় ম্যানগ্রোভখ্যাত মধুপরের গড়,যেখানে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার,বিভিন্ন প্রজাতির পাখি,হরিণ,বানরের অবাধ বিচরণ ছিলো ! ছিলো শাল,সেগুন,গর্জন,আমলকি,হরিতকী,তুলসিসহ নানান প্রজাতির পরিবেশ বান্ধব ঔষধিগুণ সম্পন্ন গাছ ! ছিলো জীববৈচিত্র্যের অভয়ারণ্য , কার্বনমুক্ত অক্সিজেন ! কালের বিবর্তনে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী,বনখেকো আর প্রশাসনের ছত্রছায়ায় বাঘের হুঙ্কার ,পাখির কিচিরমিচির , গাছের পরাগায়ন,নয়নাভিরাম দৃশ্য,ভিন্ন অনূভুতি-আমেজহীন সে-ই নির্জীব গড় আর কালের সাক্ষী পাশেই বহমান ক্ষয়িষ্ণু ঐতিহাসিক বানার নদী বিধৌত ঘোগা ইউপি প্রাঙ্গনে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠেয় উক্ত আয়োজনে ঘোগা ইউপি প্রশাসক মোঃ শফিউল আজম এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় উপজেলা প্রশাসনের নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার কৃষ্ণ চন্দ্র । স্থানীয় পরিষদের বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপলক্ষে সভাপতির ধন্যবাদ সূচক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মদ , উপজেলা কৃষি অফিসার সিলমিন জাহান ইলমা , উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম,অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান , উপজেলা আনসার ভিডিপি অফিসার সালমা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,শিক্ষক-সাংবাদিক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তেলাওয়াত , গীতা পাঠ , স্বাগত বক্তব্য ও ভোটার উদ্ধুদ্ধকরণ লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আয়োজনে বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পরবর্তী বিজয়ীদের পুরস্কৃত করা হয়।










