ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১২:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: লুৎফুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মোছা: লাবনী আক্তার ও মেয়ে ইভাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আশা করছি দ্রুতই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় : ১২:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬