ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

একজন মহান শিক্ষকের আবেগঘন বিদায় ! সুশিক্ষা প্রত্যাশা বিদায়ী শিক্ষকের

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০২:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রফেসর মোঃ বশির উদ্দিন খান , একজন দায়িত্বশীল , আত্মপ্রত্যয়ী শিক্ষাবিদ । সর্বশেষ কর্মস্থল শহীদস্মৃতি সরকারি কলেজ , মুক্তাগাছা , ময়মনসিংহ থেকে অধ্যক্ষ হিসেবে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ শুভাকাঙ্ক্ষীদের দ্বারা বিদায়ের পাশাপাশি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা,ভালোবাসা ও আবেগে সিক্ত হলেন এই মহান মানুষটি । সূত্র জানায় , আজ বেলা ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠেয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোঃ বশির উদ্দিন খান কে আনুষ্ঠানিক বিদায় জানানো হয় ।

বশির উদ্দিন খান ১৯৮২ সালে এসএসসি (১ম বিভাগ) , ১৯৮৫ সালে এইচএসসি (১ম বিভাগ) , ১৯৮৮ সালে জাঃ বিঃ থেকে বিএসসি (সম্মান) এবং ১৯৮৯ সালে প্রাণিবিদ্যায় এম,এসসি সম্পন্ন করেন। স্ত্রী ও ৩ সন্তানের জনক প্রফেসর মোঃ বশির উদ্দিন খান ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) প্রাপ্ত হয়ে প্রভাষক (মূল পদ অধ্যাপক) হিসেবে মহীপুর হাজী মহসিন সরকারি কলেজ থেকে কর্মজীবন শুরু করেন । উনার নিষ্ঠা-সততা-বিচক্ষণতার কারণে আর পিছন ফিরে তাকাতে হয় নি । ২০০৮ সালে সহকারী অধ্যাপক হিসেবে আনন্দমোহন সঃ কঃ , ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পটুয়াখালী সরকারি কলেজ,২০২৩ সালে অধ্যাপক হিসেবে আনন্দমোহন সঃ কঃ, একই বছর উপাধ্যক্ষ হিসেবে পলাশবাড়ী সঃ কঃ, গাইবান্ধা এবং ২০২৪ সালে শহীদস্মৃতি সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে ১ বছর ২ মাস ১৯ দিন দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা মধ্য দিয়ে কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে।

বাংলা বিভাগের প্রভাষক মোঃ ফেরদৌস আলমের সঞ্চালনায় ও স্থানীয় শিক্ষক পরিষদ আয়োজিত উক্ত বিদায় সংবর্ধনায় প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শহীদস্মৃতি সরকারি কলেজের অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্যাপকসহ প্রভাষকবৃন্দ । বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষের সহধর্মিণী মমতাজ বেগমসহ পরিবারের সদস্যবৃন্দ। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত বিদায় সংবর্ধনায় বিদায়ী অধ্যক্ষকে শিক্ষক পরিষদ,প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ বিশেষ ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানায়।

প্রত্যাশা-প্রাপ্তিতে অভূতপূর্ব সাফল্য লাভকারী ও প্রাণিবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিধারী এই শিক্ষাবিদ তার বিদায় ভাষণে উপজেলা পর্যায়ে এরকম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা শিক্ষক-প্রশাসন সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীলতার পাশাপাশি নীতিনৈতিকতার মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন । অনার্স পর্যায়ে ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট খোলার উপর গুরুত্বারোপ করেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ বশির উদ্দিন খান ।

শিক্ষার মতো পবিত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা চলমান শিক্ষা ব্যবস্থা ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়ায় মেধাবী ও আদর্শ শিক্ষকের স্বল্পতার কারনে ব্যাহত হচ্ছে বলে ভুক্তভোগী ও অভিজ্ঞ মহলের ধারণা ।

নিরহংকারী , সদালাপী , আজীবন শিক্ষার মতো পবিত্র দায়িত্ব পালনকারী প্রফেসর মোঃ বশির খান ১৯৬৭ সালের ২০ জানুয়ারি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পারিবারে জন্মগ্রহণ করেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একজন মহান শিক্ষকের আবেগঘন বিদায় ! সুশিক্ষা প্রত্যাশা বিদায়ী শিক্ষকের

আপডেট সময় : ০২:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬