ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মো:রুবেল মিয়া স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাতে পৌরসভার পোষ্টকামুরী সওদাগরপাড়া লাভলু মিয়ার বাড়ির পরিত্যক্ত জায়গায় জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পোষ্টকামুরী সওদাগরপাড়া ও পূর্বপাড়া গ্রামের মাসুদ (৪০), শফিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান বাবলু (৩৪), জাহিদ (৩৫), সাইদুর রহমান (৩০), শামীম (৫০), তোফাজ্জল হোসেন (৪০), জয়নাল (৩৫), শাহেদ (১৯), সজীব (৪০), বেল্লাল আহমেদ (২৪) ও জুয়েল (২৭)।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি টিম সওদাগড়পাড়া লাভলু মিয়ার পরিত্যক্ত জায়গায় অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ ২৬১০ টাকা ও তাসসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের নামে জুয়া আইনে মামলা দায়েরের পর টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় : ০৫:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬