পিসি কলেজ ছাত্রদলের সঙ্গে ব্যারিস্টার জাকিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপি মনোনীত বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পিসি কলেজ ছাত্রদলের সভাপতি বেল্লাল হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল মোল্লা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ছাত্রসমাজের ভূমিকা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামীর রাজনৈতিক লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।










