ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মুক্তাগাছায় গণভোট বিষয়ক লিফলেট বিতরণে ব্যাপক সাড়া

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ।
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন ,

আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন ,

সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্যকরণ , জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়নে ৪ দফাসহ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে দন্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না,রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য থাকবে,কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না,বিরোধী দল থেকে ডেপুটি স্পীকার ও সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেনসহ ১১ দফা সুপারিশ সম্বলিত লিফলেট (প্রচার পত্র) বিতরণী কার্যক্রমে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সরেজমিন তদন্ত ও সংশ্লিষ্ট সূত্রে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়নভিত্তিক ভোটার অবহিতকরণ সভার পাশাপাশি স্থানীয় সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় এই প্রচারাভিযানে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র , সহকারী কমিশনার (ভূমি) সহ ইউপি প্রশাসক ও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ সাধারণ ভোটারদের নজর কেড়েছে বলে প্রতীয়মান হয়। দিনের কার্যসূচি অনুযায়ী গতকাল ঘোগা ইউপি’র কালি বাড়ী বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করা হয়। এদিকে গতকাল থেকে সার্বিক আইনশৃঙ্খলা বজায়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমকে পৌর এলাকাসহ সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা যায়। এক প্রশ্নের উত্তরে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন,আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ,নিরপেক্ষ,অংশগ্রহণমুলক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ভোটার নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে। উক্ত লিফলেট বিতরণী অনুষ্ঠানে এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মদ , উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আশরাফ আলী,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম,উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিমসহ পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সুশাসন ও আত্মনির্ভরশীল বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মানে প্রশাসনের পাশাপাশি সাধারণ ভোটারদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন অভিজ্ঞ মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তাগাছায় গণভোট বিষয়ক লিফলেট বিতরণে ব্যাপক সাড়া

আপডেট সময় : ০৫:৫৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬