ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় ৫ জন আটক

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ৮ জানুয়ারি ভোরে শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে সাগর বেপারীর বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে।

শরীয়তপুর জাজিরায় আলোচিত ককটেল বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় করা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮।

বিষয়টি মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ভোরে শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে সাগর বেপারীর বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় বসতঘরটির দেয়াল ও চালা উড়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে সোহান বেপারী নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশে স্প্লিন্টারের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

একই দিনে নবীন সরদার নামে আরো এক যুবক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যায়। এ ঘটনায় জাজিরা থানায় একটি মামলা হয়।

মামলার সূত্র ধরে মাদারীপুর র‌্যাব-৮-এর অভিযানে মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাহমুদুল ব্যাপারী (৩২), সুজন ব্যাপারী (৩২), ছিদাম বেপারী (৪০), রনি ভূঁইয়া (৩০) ও মোমিন ভূইয়া।

র‍্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথক তিনটি অভিযানে শরীয়তপুর ও ঢাকা কামরাঙ্গিরচর এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের শরীয়তপুর পালং থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় ৫ জন আটক

আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬