ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ 
  • আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজের দক্ষিণ পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জনৈক হাসানুর রহমান ও তার সহযোগীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এ সময় পুলিশ সদস্যদের সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চলমান অভিযানের অংশ হিসেবেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬