ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

পানছড়িতে সরিষা চাষে কৃষক মাঠ দিবস কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা উৎপাদন উপলক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) উপজেলার লোগাং ইউনিয়নের খেদারাছড়া বীরেন্দ্র পাড়া পার্টনার ফিল্ড স্কুল সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় সমিতির সভাপতি কালা চাঁদ চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক মো. নাসির উদ্দীন চৌধুরী। তিনি বলেন, “সরিষা চাষে কম সময় ও কম খরচে অধিক লাভ নিশ্চিত করা সম্ভব। আমন ধান কাটার পর সরিষা এবং পরবর্তীতে বোরো ধান আবাদ করে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা যায়।”

তিনি আরও জানান, সরিষা মাত্র ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে কর্তনযোগ্য এবং প্রতি বিঘা জমিতে ৫ মণের বেশি ফলন পাওয়া সম্ভব। তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি পেলে দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশলী মো. আব্দুল মোহিত এবং পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম। এছাড়া স্থানীয় কৃষক প্রতিনিধি শ্যামল চাকমাসহ এলাকার বিভিন্ন গ্রামের কৃষক ও কৃষাণীগণ অংশগ্রহণ করেন।

কৃষক মাঠ দিবসে সরিষা চাষের আধুনিক প্রযুক্তি, সার ও বীজ ব্যবস্থাপনা এবং লাভজনক ফসল বিন্যাস বিষয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানছড়িতে সরিষা চাষে কৃষক মাঠ দিবস কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬