ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

গোপালগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইজিবাইকে করে বোনের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের জননী বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ ইজিবাইকে করে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘোনাপাড়া বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—

খায়েরহাট গ্রামের খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫),

ঘোনাপাড়া গ্রামের মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০),

দুলু ফকিরের ছেলে অসিম ফকির (৩৫),

মুন্নুর ছেলে ইমন (২৮)

এবং জঙ্গলমুকুন্দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬