ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি সদর জোন ৩০ বীর-এর অধীনস্থ ভাইবোন ছড়া ক্যাম্পের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বলং হামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর জোনের লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর কর্মকর্তারা অত্র এলাকার শিব মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। এ কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৯:৩৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬