ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মুক্তাগাছায় শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তাগাছায় শহীদ শরীফ ওসমান বিন হাদী’র নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে আজ একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ‘মুক্তাগাছা ইনকিলাব মঞ্চ’-এর আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ মানববন্ধন চলে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচি তালুকদার ক্লিনিক এলাকা থেকে শুরু করে ঢলুয়াবিল পর্যন্ত বিস্তৃত ছিল। মানববন্ধনে আনুমানিক দুই হাজার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মানববন্ধনে মুক্তাগাছার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনের আয়োজন করে মুক্তাগাছা ইনকিলাব মঞ্চ। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক কর্মসূচিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ শামীম, যুগ্ম আহ্বায়ক আবদুল বাছির নোমানী, এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চিফ কো-অর্ডিনেটর আবু বকর ছিদ্দিক, রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা ও তাদরিসুল কুরআন মাদরাসার পরিচালক আজিজুল হাকিম শাহীন, শিক্ষক মাওলানা সানাউল্লাহ নূরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তাগাছার প্রতিনিধি খাইরুল ইসলাম।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী’র হত্যাকাণ্ড একটি নৃশংস ও অমানবিক অপরাধ। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তারা অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে কর্মসূচি সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তাগাছায় শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬