মুক্তাগাছার দুল্লা ইউনিয়নে গণভোট ও ভোটার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

পশ্চিমে টাঙ্গাইলের মুধুপুর , উত্তরে জামালপুর তথা ঐতিহাসিক আয়মন ও বানার নদী বিধৌত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সীমান্ত ঘেঁষা কৃষি অর্থনীতির জোনখ্যাত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দুল্লা ইউপি’র স্থানীয় চেচুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ভোটার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । জুলাই সনদ (সংশোধিত) বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী সংস্কার কমিশন প্রণীত সুপারিশকল্পে ১মবারের মতো প্রবাসী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানসহ আসন্ন
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ,অংশগ্রহণমুলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনুষ্ঠেয় উক্ত ভোটার অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনাব কৃষ্ণ চন্দ্র । অনুষ্ঠানের শুরুতেই জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) সংক্রান্ত ৪ দফাসহ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দফা সুপারিশ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় । স্থানীয় ইউপি প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুর আহাম্মেদ এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনা , প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান এর সার্বিক পরিচালনায় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হওয়া উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) লুবনা আহমেদ লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম , উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম , অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান এর পক্ষে এস আই মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সুশীল সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি কৃষ্ণ চন্দ্র উক্ত অবহিতকরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রশ্নের মাধ্যমে বিষয়ভিত্তিক তাদের অনুভূতি/ধারণা সম্পর্কে ওয়াকিবহাল হন এবং ধন্যবাদ জানান। উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম উপস্থিত সকলের উদ্দেশ্যে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর সার্বিক ধারণা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের পটভূমির উপর বিশদ আলোচনা ও আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটারের নিজস্ব মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি ‘২৬ ইং এই আসনের ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে মোট ৩ লক্ষ ৮৭ হাজার ৯২৫ জন নারী ও পুরুষ ভোটারসহ ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার ১০৪টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৭.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহঃ কমিঃ (ভূমি)
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্ধুদ্ধকরণ , প্রার্থী-সমর্থক-ভোটার আচরণবিধিসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের তথ্যভিত্তিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মনজুর আহম্মেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার,আর্থ সামাজিক উন্নয়ন,দারিদ্র্য বিমোচন, জুলাই বিপ্লব তথা সংবিধান ( সংশোধিত ) সমুন্নত রাখা , আইনি ন্যায্যতা নিশ্চিতসহ আত্মনির্ভরশীল সম্ভাবনাময় সোনার বাংলাদেশ বিনির্মাণে ভোটারসহ সকল নাগরিকের দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন । সভা শেষে উপস্থিত নারী-পুরুষ ভোটারদের বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তর প্রদানকারীদের বিশেষ উপহার প্রদান করা হয়। দিনব্যাপী ভোটের গাড়ির প্রচারণায় স্থানীয় নারী ভোটারসহ কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো ।
অনুষ্ঠান শেষে সহকারী রিটার্নিং অফিসার কৃষ্ণ চন্দ্র বেশকিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেন ।










