ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দমন–পীড়নের কারণে দলীয় কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে আবারও প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)-এর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিনের অগোছালো ও জরাজীর্ণ কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। বছরের পর বছর অব্যবহারে নষ্ট হয়ে যাওয়া পরিবেশকে নতুনভাবে সাজিয়ে তোলার এই উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

এ সময় উপস্থিত থেকে পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মিলন মিয়া বলেন,

“এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দল ও সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধেরই প্রতিফলন।”

লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে এই কার্যালয়টি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে এবং লোগাং ইউনিয়নে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

আপডেট সময় : ১১:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬