সংবাদ শিরোনাম ::
ধানের শীষের বিজয়ে ঘরে ঘরে গণসংযোগ—কচুয়ায় যুবদল নেতা শেখ মহিউদ্দিনের নিরলস প্রচেষ্টা
বাগেরহাট প্রতিনিধি :মো: মুন্না শেখ
- আপডেট সময় : ০৬:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বাগেরহাট-০২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কচুয়া উপজেলায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা যুবদলের সফল সদস্য সচিব শেখ মহিউদ্দিন।
গ্রামের সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন, তুলে ধরছেন বিএনপির রাজনীতি, উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। তার এই নিরলস পরিশ্রম ও ত্যাগ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন। নেতাকর্মীদের প্রত্যাশা, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।










