ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

বিশ্বজিৎ চন্দ্র সরকার :- জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
  • আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“দেশনেত্রীর আদর্শই আমাদের এগিয়ে চলার প্রেরণা” — ডা. কে এম বাবর

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় জেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবর।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন,

“বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন সংগ্রামী নেত্রী। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। দেশনেত্রীর আদর্শ ও ত্যাগই আজ আমাদের সামনে এগিয়ে চলার প্রধান প্রেরণা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, হাসিবুর রহমান, ইনসান শেখ, সজীব লষ্কর, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল শেখ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, শরীফুল ইসলাম রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা, ইখলাস ও দরুদ পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মসজিদের ইমাম মো. রফিউজ্জামান।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬