দেওয়ানগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ ইং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন মোঃ জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ দলিল লেখক সমিতি, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, জামালপুর।
প্রশিক্ষণ কর্মশালায় দলিল রেজিস্ট্রেশনের আইনগত প্রক্রিয়া, হালনাগাদ বিধি-বিধান, দলিল প্রস্তুতকরণে করণীয় ও বর্জনীয় বিষয়, এবং সেবার মান উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারী দলিল লেখকরা প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ পান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি পেলে জনসাধারণ আরও দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে। একই সঙ্গে ভুলত্রুটি কমে আসবে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রশিক্ষণ কর্মশালার সুশৃঙ্খল পরিচালনা ও সাবলীল সঞ্চালনায় মোঃ জহুরুল হকের ভূমিকার প্রশংসা করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। কর্মশালা শেষে অংশগ্রহণকারী দলিল লেখকরা এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।










