ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি–জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ সিটিজেন পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় দারুল আইতাম সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন পার্টির জেলা আহ্বায়ক মো. নুরুল আলম, জেলা সদস্য সচিব সুবোধ চাকমা, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ, যুবশক্তির জেলা সদস্য সচিব জাহেদা আক্তারসহ উভয় দলের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলন, রাজনৈতিক সমন্বয় ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি–জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬