ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ডিলার আটক

মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিনে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওমর আলী (২৭)। তিনি চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মোঃ শাহজাহানের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পেছনের একটি কেবিনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ওমর আলীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) যোগদানের পর থেকেই বোরহানউদ্দিন থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এলাকাবাসী ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ডিলার আটক

আপডেট সময় : ০৩:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬