ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

পানছড়িতে বিজিবির অভিযানে ৯০টি মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল উপজেলার আমতলী যাত্রী ছাউনির আশপাশ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল ও ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিওপিতে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানছড়িতে বিজিবির অভিযানে ৯০টি মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬