ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মুক্তাগাছার তারাটি ইউনিয়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবহিতকরণ কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০১:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমুলক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছায় গণভোট ও ভোটার অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে চলমান উক্ত কর্মসূচি’র অংশ হিসেবে আজ ৩ নং তারাটি ইউপি প্রাঙ্গনে অনুষ্ঠেয় ভোটার অবহিতকরণ ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহাম্মেদ। পবিত্র কুরআন তেলাওয়াত ও সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিকেল ৩টায় শুরু হওয়া উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুভনা আহমেদ লুনা,নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নেওয়াজ অপু, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সুশীল সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন প্রাণবন্ত হয়ে উঠে।

স্থানীয় ইউপি সচিব শিরিনা আখতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

‎বিধি দ্বারা আরোপিত সার্বিক নির্বাচনী আচরণ (যেমন-মোটর শোভাযাত্রা, প্যানা-ব্যানার-ফেস্টুন- পোস্টার ব্যবহার, নির্বাচনী সভা/গণ জমায়েত/উৎকোচ/উপঢৌকন প্রদান ও গ্রহণ/নির্ধারিত সময়ের অধিক প্রচার/সোশাল মিডিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে উস্কানিমূলক/ব্যক্তি আক্রোশ/আধিপত্য বিস্তারসহ সার্বিক নির্বাচন আচরণবিধি ভঙ্গের উপর আইনি বিধিনিষেধ এর উপর বিশদ আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নেওয়াজ অপু । প্রধান অতিথি কৃষ্ণ চন্দ্র উক্ত অবহিতকরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রশ্নের মাধ্যমে বিষয়ভিত্তিক তাদের অনুভূতি/ধারণা সম্পর্কে ওয়াকিবহাল হন এবং ধন্যবাদ জানান । এর আগে উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম উপস্থিত সকলের উদ্দেশ্যে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর সার্বিক ধারণা তুলে ধরেন ।

‎উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি ‘২৬ ইং এই আসনের ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে মোট ৩ লক্ষ ৮৭ হাজার ৯২৫ জন নারী ও পুরুষ ভোটারসহ ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার ১০৪টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৭.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তাগাছার তারাটি ইউনিয়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবহিতকরণ কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬