ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোমেনির ‘বেলায়েত-এ-ফকিহ’ থেকে খামেনেই-উত্তর ইরান: ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কারা নুরুল ইসলাম মণির চিফ হুইপের নতুন দায়িত্বে দুই দফায় আনন্দ মিছিল নুরুল ইসলাম মণি সংসদের চিফ হুইপ মনোনীত হওয়ায় বেতাগীতে আনন্দ মিছিল নামের বিভ্রাটে জেল খাটতে হলো নিরপরাধ গৃহবধূকে: পুলিশের ওপর আদালতের অসন্তোষ পানি উন্নয়ন বোর্ডের সহকারী মামুনের দুর্নীতিতে অতিষ্ঠ পাথরঘাটার মানুষ আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত ও যানজট জনদুর্ভোগ কমাতে শ্রমিক দলের উদ্যোগে ফুটপাত উচ্ছেদ ‘ঝোপখালী পাখির চর’ হতে পারে অভয়াশ্রম ও আকর্ষণীয় পর্যটন স্পট ভান্ডারিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক বেতাগীতে খেজুর ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি, একজন আহত রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

মুক্তাগাছায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবহিতকরণ কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৭:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমুলক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছায় গণভোট ও ভোটার অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে চলমান উক্ত কর্মসূচি’র অংশ হিসেবে আজ ১০ নং খেরুয়াজানি ইউপি প্রাঙ্গনে অনুষ্ঠেয় ভোটার অবহিতকরণ ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াত ও সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিকেল ৩টায় শুরু হওয়া উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তানভীর আহমেদ, নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নেওয়াজ অপু, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম , উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আশরাফ আলী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সুশীল সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন প্রাণবন্ত হয়ে উঠে।

স্থানীয় ইউপি সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় ‎অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত (ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

‎(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

‎(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।

‎(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন সম্বলিত হ্যাঁ ও না সূচক জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার, বাস্তবায়ন, আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত ও ‘তত্ত্বাবধায়ক সরকার,নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন ( পিএসসি ) গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করবে , সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোটের বিধান চালু হবে , বিরোধী দল থেকে ডেপুটি স্পীকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যসহ ১১ দফা সুপারিশ সম্বলিত গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে খচিত লিফলেট বিতরণ করা হয়।

‎বিধি দ্বারা আরোপিত সার্বিক নির্বাচনী আচরণ (যেমন-মোটর শোভাযাত্রা, প্যানা-ব্যানার-ফেস্টুন- পোস্টার ব্যবহার, নির্বাচনী সভা/গণ জমায়েত/উৎকোচ/উপঢৌকন প্রদান ও গ্রহণ/নির্ধারিত সময়ের অধিক প্রচার/সোশাল মিডিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে উস্কানিমূলক/ব্যক্তি আক্রোশ/আধিপত্য বিস্তারসহ সার্বিক নির্বাচন আচরণবিধি ভঙ্গের উপর আইনি বিধিনিষেধ এর উপর বিশদ আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নেওয়াজ অপু । প্রধান অতিথি কৃষ্ণ চন্দ্র উক্ত অবহিতকরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রশ্নের মাধ্যমে বিষয়ভিত্তিক তাদের অনুভূতি/ধারণা সম্পর্কে ওয়াকিবহাল হন এবং ধন্যবাদ জানান । এর আগে উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম উপস্থিত সকলের উদ্দেশ্যে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর সার্বিক ধারণা তুলে ধরেন ।

‎উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি ‘২৬ ইং এই আসনের ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে মোট ৩ লক্ষ ৮৭ হাজার ৯২৫ জন নারী ও পুরুষ ভোটারসহ ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার ১০৪টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৭.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুক্তাগাছায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবহিতকরণ কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬