ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ত্রিশালে এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের অভিযান

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
  • আপডেট সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অদ্য ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ত্রিশালের নির্দেশনায় ত্রিশাল উপজেলায় এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন এলপিজি গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন না করার মতো অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫টি মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে সর্বমোট ৯,০০০ (নয় হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় উপস্থিত স্থানীয় জনগণকে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি কেউ অতিরিক্ত মূল্য দাবি করলে কীভাবে এবং কোথায় অভিযোগ দায়ের করতে হবে সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে আইনানুগ সহায়তা প্রদান করে।

উপজেলা প্রশাসন, ত্রিশাল জানিয়েছে—জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রিশালে এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬