ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মণিরামপুরে দুই মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ও ঝাঁপা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে দুইজনকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার ৪ জানুয়ারি সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর মৌজায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমিতে মাটি খননের সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় ‘তারা ব্রিকস’-এর সত্ত্বাধিকারী জামশেদ আলী কে ৫ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পরবর্তীতে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা গ্রামে স্থানীয় অধিবাসীদের দেওয়া তথ্য ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে একই আইনের আওতায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে মিলন উদ্দীন (৪০) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগেও গত ০১ জানুয়ারি বৃহস্পতিবার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে দুটি মামলায় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আইনের ৭ক ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ব্যতীত উর্বর কৃষিজমি থেকে বালু বা মাটি উত্তোলন, বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি কিংবা কৃষিজমির উর্বর উপরিভাগের (টপ সয়েল) ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মণিরামপুরে দুই মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬