ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

দিঘলিয়ার সন্তান খুলনা জেলা কাবাডি দলের অধিনায়ক, ‘খুলনার কিং’ খ্যাত মোঃ কাসেম সেরা রেইডার নির্বাচিত

জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(কাবাডি ডিস্ট্রিক্ট

চ্যাম্পিয়নশিপ ২০২৫:

চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ খুলনা)

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত কাবাডি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানির হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮ টি বিভাগিয় চ্যাম্পিয়নদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে মৌলভীবাজার জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে খুলনা জেলা দল রানারআপ হয়।

পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়াশৈলী ও নেতৃত্বগুণ প্রদর্শনের জন্য খুলনা জেলা দলের অধিনায়ক, ‘খুলনার কিং’ খ্যাত মোঃ কাসেম সেরা রেইডার নির্বাচিত হন। তার দুর্দান্ত পারফরম্যান্স দর্শক ও ক্রীড়ামোদীদের দৃষ্টি আকর্ষণ করে।

খুলনা জেলা দলের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন খেলোয়াড় মোঃ কাসেম, ইকবাল, আশরাফুল, সুমন, শুভ, জাহিদ, রাবু, রনি, আসিব, নাছির ও সোহেল। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহআলম এবং সহকারী কোচ ছিলেন মোঃ আঃ সালাম। তাদের দক্ষ দিকনির্দেশনায় খুলনা দল পুরো আসরে প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেয়।

এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবং তৃণমূল পর্যায়ে কাবাডি খেলাকে আরও এগিয়ে নিতে দিঘলিয়া উপজেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। খুলনা জেলা দলের এই অর্জনে অনুপ্রাণিত হয়ে দিঘলিয়ার এম এ মজিদ কলেজ মাঠে একটি আধুনিক ইনডোর কাবাডি স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ ভবিষ্যতে দক্ষ কাবাডি খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্রীড়াঙ্গনে খুলনা জেলার এই অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিঘলিয়ার সন্তান খুলনা জেলা কাবাডি দলের অধিনায়ক, ‘খুলনার কিং’ খ্যাত মোঃ কাসেম সেরা রেইডার নির্বাচিত

আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬