ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

চট্টগ্রাম মডেল স্কুলে ভালোবাসার ফুলেল আয়োজন স্নেহের বন্ধনে শিশু শিক্ষার শুভ সূচনা

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪ জানুয়ারি ২০২৬ আনন্দ, ভালোবাসা ও স্নেহের আবেশে মুখর ছিল চট্টগ্রাম মডেল স্কুল প্রাঙ্গণ। ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনে প্লে নার্সারি ও প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের জন্য শুরু হলো তাদের জীবনের প্রথম শিক্ষাযাত্রা। ফুলেল আয়োজন ও আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে শিশুদের প্রথম ক্লাসের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

এদিন নবভর্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পাঠ্যপুস্তক ও নতুন একাডেমিক ক্যালেন্ডার। রঙিন ফুল, স্নেহমাখা হাসি ও আদরের ছোঁয়ায় শিশুদের মনে তৈরি হয় স্কুলের প্রতি আনন্দ ও আগ্রহ। ম্যাডামদের স্নেহ, মমতা ও ভালোবাসায় শিশুরা সহজেই মানিয়ে নিতে শুরু করে নতুন পরিবেশে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম.নজরুল ইসলাম খান, বিদ্যালয়ের সম্মানিত পরিচালক সিনিয়র শিক্ষক মোসাম্মৎ ইয়াসমিন ইসলাম,সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ, সুপন দেবনাথ, রুমানা পারভীন, কণিকা দাস, লাকি দাস,মেহেদী হাসান,মোমেনা আক্তার। তাঁদের আন্তরিক তত্ত্বাবধান ও ভালোবাসাপূর্ণ আচরণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

এদিন নবাগত অভিভাবকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষা কার্যক্রম, শিশুদের মানসিকতা, সামাজিক ও পারিবারিক শিক্ষা, শিশুদের আগ্রহ ও ইচ্ছা, পাশাপাশি বাবা-মায়ের প্রত্যাশা ও মানসিকতা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। প্রথমবার স্কুলে আসা অভিভাবকরা বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং শিশুদের মানসিক বিকাশে বিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানান।

সব মিলিয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও আনন্দে ভরপুর এক সুন্দর পরিবেশে সম্পন্ন হয় শিশুদের প্রথম দিনের এই আয়োজন—যা তাদের শিক্ষাজীবনের পথচলায় একটি স্মরণীয় ও অনুপ্রেরণামূলক সূচনা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম মডেল স্কুলে ভালোবাসার ফুলেল আয়োজন স্নেহের বন্ধনে শিশু শিক্ষার শুভ সূচনা

আপডেট সময় : ১১:৪৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬