ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এসময় বাসের চালক ও এক যাত্রী আহত হয়েছেন।

খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের সুপারভাইজার মো: সেলিম শেখ (৪৫) খুলনা লবনচড়ার মোহম্মদ নগরের মো:আইয়ুব আলীর শেখের ছেলে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বাসের চালক মো: মুুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা থেেেক ছেড়ে আসা ঢাকাগামী জি.এস ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী পরিবহন পালেরহাট এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সুপাভাইজার মো: সেলিম শেখ ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে পরে খুমেক হাসপাতালে নিয়ে যান।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজন মৃত ও দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে বলে তিনি জানান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট সময় : ০১:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬