ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোমেনির ‘বেলায়েত-এ-ফকিহ’ থেকে খামেনেই-উত্তর ইরান: ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কারা নুরুল ইসলাম মণির চিফ হুইপের নতুন দায়িত্বে দুই দফায় আনন্দ মিছিল নুরুল ইসলাম মণি সংসদের চিফ হুইপ মনোনীত হওয়ায় বেতাগীতে আনন্দ মিছিল নামের বিভ্রাটে জেল খাটতে হলো নিরপরাধ গৃহবধূকে: পুলিশের ওপর আদালতের অসন্তোষ পানি উন্নয়ন বোর্ডের সহকারী মামুনের দুর্নীতিতে অতিষ্ঠ পাথরঘাটার মানুষ আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত ও যানজট জনদুর্ভোগ কমাতে শ্রমিক দলের উদ্যোগে ফুটপাত উচ্ছেদ ‘ঝোপখালী পাখির চর’ হতে পারে অভয়াশ্রম ও আকর্ষণীয় পর্যটন স্পট ভান্ডারিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক বেতাগীতে খেজুর ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি, একজন আহত রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

মণিরামপুরের দূর্বাডাঙ্গায় হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মণিরামপুরের দূর্বাডাঙ্গায় কৃষিকাজ করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. এনামুল গাজী (৩১)। তিনি ওই গ্রামের মৃত রমজান গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জমিতে কৃষিকাজ করছিলেন এনামুল গাজী। কাজের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর পাশের একটি বাড়িতে গিয়ে পানি চাইলে পানি পান করার সময়ই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত একজন চিকিৎসককে খবর দিলে তিনি এসে এনামুলের অবস্থা গুরুতর বলে জানান এবং দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান। খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, এনামুল গাজী বিবাহিত ছিলেন, তবে তাঁর কোনো সন্তান নেই। কর্মজীবনে তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। করোনাকালীন সময়ে তিনি গ্রামের বাড়িতে ফিরে এসে নিজস্ব জমিজমা ও সম্পত্তির দেখাশোনা করছিলেন। ১১ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এনামুলের বড় ভাই ঢাকা থেকে রওনা হয়েছেন। তাঁর পৌঁছানোর পর জানাজা ও দাফন কার্যক্রম শুরু হবে বলে পরিবার জানিয়েছে। দাফন রাত সাড়ে ৮টার দিকে হওয়ার কথা রয়েছে।

হঠাৎ মৃত্যুতে পরিবারে ও বন্ধুবান্ধবদের ভিতর চলছে শোক। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মণিরামপুরের দূর্বাডাঙ্গায় হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬