আল্লাহর সৃষ্টি এই জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে-অধ্যক্ষ কবিরুল ইসলাম
- আপডেট সময় : ০৩:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের আর বসে থাকার সময় নেই। আল্লাহর এই জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের মাঝে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। যেমন মুসলমানদের দায়িত্ব নামাজ কায়েম করা তেমনি দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের বাংলাদেশ বিনির্মানে আত্মনিয়োগ করা।
তিনি গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ হাবিবউল্লাহ ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম। খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, খুলনা জেলা উত্তর শাখা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হুসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, সুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রহিম, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকত আকবর মোড়ল, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্যা শফিকুল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আঃ কাদেরসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ দিঘলিয়া পূর্ব ও পশ্চিম শাখা শিবিরের সভাপতিসহ নেতৃবৃন্দ।










