বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফকিরহাট প্রেসক্লাবের শোক প্রকাশ
- আপডেট সময় : ০২:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফকিরহাট প্রেসক্লাব।
শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন এবং ৩০ ডিসেম্বর ২০২৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১–১৯৯৬ সাল এবং ২০০১–২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দলনেত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যে দলটি প্রতিষ্ঠা করেন, সেই দলের নেতৃত্ব দিয়ে তিনি দীর্ঘদিন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ফকিরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।










