ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

গণ মঙ্গল কেন্দ্রের হেড অফিস পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা

কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর হেড অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি সংস্থার কার্যালয় পরিদর্শনকালে চলমান বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রমসহ সংস্থার বিভিন্ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও টেকসই করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর নির্বাহী পরিচালক কেএম জহুরুল হক জনি সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন এবং সমাজসেবা অধিদপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) ১৯৯৩ সাল থেকে গাইবান্ধা জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলোর অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, আয়বর্ধক কার্যক্রম এবং মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণ মঙ্গল কেন্দ্রের হেড অফিস পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা

আপডেট সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫