ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

গাইবান্ধা-৫ আসনে ১১ জন প্রার্থীর  মনোনয়নপত্র দাখিল

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৫:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন, ফারুক আলম সরকার (বিএনপি), আব্দুল ওয়ারেছ (জামায়াত), শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি) আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শ্রী নির্মল রবিদাস (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), রাহেলা খাতুন (বাসদ), সামিউল ইসলাম (গণ অধিকার পরিষদ)। এছাড়াও এ আসনে চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, নাহিদুজ্জামান নিশাদ, এইচ. এম. গোলাম শহীদ রঞ্জু, সুজাউদৌলা সাজু, হাসান মেহেদী বিদ্যুৎ।

নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর জানান, দাখিলকৃত মনোনয়নপত্র গুলো নির্ধারিত তারিখে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধা-৫ আসনে ১১ জন প্রার্থীর  মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৫:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫