গাইবান্ধা–৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ, নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ
- আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি (গাইবান্ধা):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩ গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। আজ এ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চান্দ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন দক্ষ আইনজীবী, শিক্ষিত ও আধুনিক রাজনৈতিক চিন্তাধারার প্রতিনিধি। তিনি গাইবান্ধা–৫ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ আসনের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সাঘাটা ও ফুলছড়িকে একটি পরিকল্পিত ও উন্নয়নবান্ধব জনপদে রূপান্তর করা হবে। মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।










