ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

খাগড়াছড়িতে ৩২ বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ১নং তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৫৯/৬-আরবি থেকে আনুমানিক ১৫০ গজ উত্তর-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গরু চোরাচালানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত গরুগুলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে ৩২ বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ

আপডেট সময় : ০৫:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫