ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আহসান হাবীব সুমন, বিভাগীয় ব্যুরো
  • আপডেট সময় : ০৪:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আহসান হাবীব সুমন, বিভাগীয় ব্যুরো:

জামালপুর জেলার অন্তর্গত বকশীগঞ্জ থানা আওত্যাধিন মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ দখল বন্ধ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহলের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আলী হোসেন। তিনি বলেন, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্রায় ৫ একর জমি তিনি ও তার ভাই দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তার ভাইয়ের মৃত্যুর পর পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তার মামা অবৈধভাবে ওই জমি দখলের পাঁয়তারা শুরু করেন।

আলী হোসেন অভিযোগ করে বলেন, জমি দখলের উদ্দেশ্যে তার মামা জাল দলিল তৈরি করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে ওই দলিলটি জাল বলে প্রমাণিত হয়। এরপরও প্রতিপক্ষ থেমে না থেকে নানাভাবে তাদের হয়রানি করছে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতিপক্ষ পক্ষ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা দায়ের করছে এবং প্রকাশ্যে ও গোপনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েও তারা কোনো স্থায়ী সমাধান পাননি। বরং প্রভাবশালী প্রতিপক্ষের কারণে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

এ সময় বক্তারা অবিলম্বে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনের শেষে আলী হোসেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি পরিবারকে সকল ধরনের হয়রানি ও হুমকি থেকে রক্ষার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫