আওয়ামী লীগ নেতাকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুসে উঠেছে তৃণমূলের বিএনপি
- আপডেট সময় : ০১:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :মো:মুন্না শেখ
বাগেরহাট ৪ আসনে আওয়ামী লীগ নেতা সোমনাথ দে কে ধানের শীষের মনোনয়ন দেওয়ার পর থেকেই এই আসনের সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভে সৃষ্টি হয়।
তারা প্রতিদিনই নানান কর্মসূচির মধ্য দিয়ে এর প্রতিবাদ জানিয়ে আসছেন।
বুধবার বিকালে বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বনগ্রাম বাজারে
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বক্তারা বলেন এই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সোমনাথ বিগত দিনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির চিহ্নিত নেতা ছিলেন। তিনি এই এলাকায় চাঁদাবাজ,বাটপার, ভূমিদস্যু হিসেবে পরিচিত।
আমরা যারা দীর্ঘদিন বিএনপি করে আসছি তারা এই আওয়ামী লীগের নেতাকে ধানের শীষের কান্ডারী হিসেবে মেনে নিতে পারি না।
তৃণমূল নেতাকর্মীদের দাবি সোমনাথ কে বাদ দিয়ে, যারা দুর্দিনে বিএনপির সাথে ছিল তাদের কাউকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক।










