ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার জাকিরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

বাগেরহাট প্রতিনিধি : মো. মুন্না শেখ
  • আপডেট সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি : মো. মুন্না শেখ

বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার নির্ধারিত সময়ে বাগেরহাট জেলা সদরের দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় সাবেক ছাত্রনেতা ও বাগেরহাটের গর্ব হিসেবে পরিচিত সিপিএ রফিকুল ইসলাম জগলু নির্বাচনকালীন আচরণবিধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তার পাশে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির নেতা ফকির তারিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহিউদ্দিন শেখ, বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা রাসেল মোল্লাসহ কচুয়া উপজেলা বিএনপি এবং বাগেরহাট সদর উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নেতাকর্মীরা জানান, ব্যারিস্টার জাকির একজন গ্রহণযোগ্য, সৎ ও শিক্ষিত নেতৃত্ব। বাগেরহাট-২ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আগামী দিনে ব্যারিস্টার জাকিরের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার জাকিরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫